অভিশপ্ত যৌবন (Obhishopto Joubon) Poem by Arun Maji

অভিশপ্ত যৌবন (Obhishopto Joubon)

Rating: 5.0

কেন কাছে এসো
বুকে মোর বসো
কেন বাদ্যি বাজাও বুকে?
কেন হেঁটে যাও
নিতম্ব দুলাও
কেন আগুন জ্বালো চোখে?

কেন তুমি হাসো
ঘেঁষে ঘেঁষে বসো
কেন হানো বুকে বাণ?
কেন চোখে চাও
আগুন জ্বালাও
কেন কেড়ে নাও প্রাণ?

কেন জাগো নিদে
জাগাও খিদে
কেন গাও গান মম বুকে?
কেন চেয়ে দেখো
চোখে চোখ রাখো
কেন স্বপ্ন আঁকো চোখে?

ছুঁতেই যদি দেবে না সখী
কেন এতো ছোঁয়াছুঁয়ি তবে?
অধরাই যদি থাকবে সখী
কেন এতো ধরা দাও তবে?

© অরুণ মাজী
Painting: Amit Bhar

Sunday, May 20, 2018
Topic(s) of this poem: love,lust,pain,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success