আগামী শিশুর অবাক প্রশ্ন (On India) Poem by Arun Maji

আগামী শিশুর অবাক প্রশ্ন (On India)

জাতির যৌনাঙ্গে ছুঁচোর বিষ
পৌরুষ না জাগে।
সিংহ​নাদ ঢেকে​ গেছে আজ
ছুঁচোর ​কণ্ঠ রাগে।

​কবরে শায়িত সত্য ধর্ম
​যক্ষ্মা শিরদাঁড়ায়।
ধর্ষিতার রক্তে সিক্ত বীরত্ব
ধর্ম রক্ত​-​খেলায়।

খুন করলে 'ডি লিট' তুমি
'জ্ঞানপীঠ' হুক্কাহুয়ায়।
ধর্ষণ করলে মন্ত্রী ​শান্ত্রী
'মহান' মিথ্যাকলায়।

পাদদেশ চাঁটলে আচার্য্য তুমি
​পশ্চাৎ চাঁটলে রত্ন।
উড়ালে ধ্বজা রাজার তুমি
বঙ্গ ভারত রত্ন।

চাঁটছে মানী চাঁটছে গুণী
চাঁটছে দেশের সবাই।
পাদদেশ কিংবা পশ্চাৎদেশ
​বিচার কারও নাই।

কাঁদছে শিশু কাঁদছে নারী
রাজাই একা হাসে।
ধর্ষিতার কান্না শুনবে ​কে ​
চাঁটার জয়োল্লাসে?

"পুরাণের দিনে সুভাষ নামে
বীর দেবতা ছিলো।"
আগামী শিশুর অবাক প্রশ্ন-
"সে কি সত্য ছিলো? "

© অরুণ মাজী

আগামী শিশুর অবাক প্রশ্ন (On India)
Tuesday, March 27, 2018
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success