চোখ আমার।
অথচ তাতে "তুমি" নামের স্বপ্ন।
বেয়ারা চোখদুটো আমি
খুবলে নিতে চাই!
রাগে কঁকিয়ে উঠে হৃৎপিন্ড
"খবরদার!
খবরদার হাত বাড়িও না বলছি! "
দেওয়ালের টিকটিকি
তুড়ি বাজিয়ে ভেংচি কেটে বলে-
"টের পেলে? এবার মজা টের পেলে? "
কি হতভাগ্য আমি হে ঈশ্বর!
আমার চোখ আমার নয়।
আমার হৃৎপিণ্ড আমার নয়।
আমার ঘরের টিকটিকি
সেও আমার নয়।
এ সব কার ষড়যন্ত্র মালবিকা?
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
কি হতভাগ্য আমি হে ঈশ্বর! আমার চোখ আমার নয়। আমার হৃৎপিণ্ড আমার নয়। আমার ঘরের টিকটিকি সেও আমার নয়।........fantastic expression. Beautifully presented. Thanks for sharing.