যারা বিশ্বাস করে
মানুষ মানুষকে ভালোবাসে না
আমি সেই দলের কেউ নই।
আমি বিশ্বাস করি
মানুষের রন্ধ্রে রন্ধ্রে তীব্র ভালোবাসা।
সেই ভালোবাসা কেবল
অভিমানের উঁচু প্রাচীরে বন্দী হয়ে
দিনরাত যন্ত্রণায় ছটফট করছে।
হৃদয়সম্পন্ন কেউ একজন তার কোমল হাত
হতভাগ্য সেই ব্যক্তির বুকে বুলিয়ে দিলেই,
হাঁড়ি শুদ্ধ সে উল্টে দেবে ভালাবাসা।
© অরুণ মাজী
Andrea Atroshenko Painting
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem