উন্মাদের চোখে প্রেম (On Love) Poem by Arun Maji

উন্মাদের চোখে প্রেম (On Love)

Rating: 5.0

আমরা সকলেই যেন একটু "কেমন কেমন"।
একটু উন্মাদ, একটু ক্যাবলা, একটু হ্যাংলা,
একটু আনাড়ি, একটু বদমেজাজী, একটু স্বার্থপর,
একটু উচ্ছৃঙ্খল, একটু চঞ্চল, একটু কল্পনাপ্রবন।
আমরা সকলেই ধৈর্য্যহীন, স্বল্পবুদ্ধি আর স্বল্পস্মৃতির।

"কেমন কেমন" স্বভাবের একটি ছেলে যখন
"কেমন কেমন" স্বভাবের একটি মেয়েকে দেখে,
তখন তার মনে "কেমন কেমন এক অনুভূতি" হয়।
রাতে সে "কেমন কেমন" স্বপ্ন দেখতে শুরু করে।
মেয়েটার অবশ্য ছেলেটাকে ততটা ভালো লাগে না।
তবু ছেলেটাকে না দেখলে, তার "কেমন কেমন" মন
সদাই যেন "কেমন কেমন" করে।

এইভাবেই শুরু হয় "কেমন কেমন" স্বভাবের
দুই মানুষের "কেমন কেমন এক প্রেম"।

© অরুণ মাজী

উন্মাদের চোখে প্রেম (On Love)
Saturday, July 28, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success