উন্মাদ বাণী (On Old Age) Poem by Arun Maji

উন্মাদ বাণী (On Old Age)

Rating: 5.0

বয়সের জন্য মানুষ কখনো বুড়ো হয় না।
মানুষ যখন শেখা বন্ধ করে দেয়, তখন সে বুড়ো হয়।
সে যখন আকাশ ভরা জ্যোৎস্নার দিকে চেয়ে আহাঃ আহাঃ করে,
হেঁড়ে গলায় গাইতে ভুলে যায়; তখন সে বুড়ো হয়।
সে যখন বাঁদর বা ফড়িংয়ের সাথে ফাজলামি করতে ভুলে যায়
তখন সে বুড়ো হয়।

মানুষ যখন 'সাঁতার-গাছে চড়া' বন্ধ করে দেয়, তখন সে বুড়ো হয়।
সে যখন হুল্লোড় করা বন্ধ করে দেয়, তখন সে বুড়ো হয়।
সে যখন আঘাত পেয়েও ভালোবাসতে ভুলে যায়, তখন সে বুড়ো হয়।
সে যখন ক্যাবলা সাজতে ভুলে যায়, তখন সে বুড়ো হয়।
সে যখন অসংখ্য ভুল করতে ভুলে যায়, তখন সে বুড়ো হয়।
মানুষ যখন জীবনে বাঁচতে ভুলে যায়, তখন সে বুড়ো হয়।

আমি একুশ বছরের অনেক কঙ্কালসার বুড়ো দেখেছি
আবার অষ্টাশি বছরের তরতাজা তরুণ দেখেছি।

© অরুণ মাজী

উন্মাদ বাণী (On Old Age)
Saturday, September 1, 2018
Topic(s) of this poem: courage,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success