শারদীয় অনুকবিতা Poem by Pallab Chaudhury

শারদীয় অনুকবিতা

এক) আমলা বন
খুলছে কষ্টিউম;
যায় পবন।

দুই) ঢাক বাজে দূরে;
আনমনে চেয়ে আছে
নব কিশোরী!

তিন) বক সদলে
ফিরছে- সূক্ষ্ণ কোণে
সন্ধ্যা আকাশে।

চার) ধবল কাশ
স্বপ্নে ভাসিছে মাঠে
শরৎ সমীরে।

পাঁচ) শিউলি নামে
শিশির-ভেজা ঘাসে
শিউলি' পরে!


***








.

Sunday, August 30, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success