পাংগং লেক (Pangong Tso) Poem by Madhabi Banerjee

পাংগং লেক (Pangong Tso)

এ কি রূপে রূপবতী তুমি পাংগং হ্রদ!
এতোদিন তুমি ছিলে আামার কল্পনাতে
আমার কল্পনাতে বেঁধে রেখেছিলাম তোমার বিশালতাকে।
এ ধৃষ্টতা আমার ভেঙ্গে দিয়েছ তুমি
নীল আকাশ তোমায় করেছে নীলিমায় নীল
সূর্য তোমার নীল রং করে দিয়েছে আরো বর্নাঢ্য
তুমি দাঁড়িয়ে থাকা পাহাড়ের দর্প চূর্ন করেছ
বিশাল পাহাড়কে ধরেছ অবিকল তোমার জলের আয়নায়।
তোমার রূপ তোমার মহানতা যেন গীতিকাব্য
যেন প্রেমিক প্রেমিকার আনন্দ সংগীত
সংসারের যত দুঃখ মলিনতা হিংসা বেদনা
তোমার সামনে এসে দাঁড়ালে মিলিয়ে যায়
তোমারই সমবেদনায় পাংগং সো (pangong tso) ।
আমি যেখানেই যাব যেখানেই থাকব,
তোমার এ পবিত্র ছবি
আমার আনন্দকে করবে বর্ধিত
আমার দুঃখকে করবে অপসারিত
আমার হৃদয়ে বসত করবে অবিরত।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success