হৃদয়ে রবে শিশু রিয়াজুল মোল্লা (Poem On Child Murder) Poem by Arun Maji

হৃদয়ে রবে শিশু রিয়াজুল মোল্লা (Poem On Child Murder)

Rating: 5.0

স্কুলের শেষে ফিরছে হেসে
দুধের শিশু ছানা।
মায়ের কোলে চড়বে সে​ ​
স্বপ্ন মেলে ডানা।

​স্কুলে বাছার মন পড়ে না
মায়ের কোল চাই।
মায়ের ছোঁয়ার যাদু বিনা
চোখে ঘুম নাই।

​মা বলেছে গল্প বলবে
পক্ষীরাজের কথা।
রাজকন্যা বড্ড পাজি
রাজাকে দেয় ব্যথা।

আসছে বাছা স্বপ্নে কথা
কত হাসি হেসে।
গুড়ুম গুড়ুম শব্দে বাছা
রক্তে গেলো ভেসে।

রাজার গুন্ডা ষণ্ডা ষণ্ডা
চালিয়ে দিলো গুলি।
নৃশংসতায় আকাশ কাঁদলো
ছিন্ন মাথার খুলি।

​রক্তে ভাসলো রিয়াজুল মোল্লা
"মা মা" ডাক বুকে।
হাসছে রাজা রক্ত ​মেখে
​"​ল্যাটা গেছে চুকে।​"​

ডাক রে বাছা ডাক রে আবার
মা মা মা ধ্বনি।
আকাশ বাতাস গাইছে সবাই
জননী প্রতিধ্বনি।

কোথা রে হৃদয় কোথায় তুই
কোথায় গেলি বাছা?
তোরে ​বিনা বৃথা জীবন
বৃথা​ই আমার বাঁচা!

​মরছে ​শিশু মরছে ​নারী
​রাজবাহিনীর হাতে।
​ক্ষমতা বুলেটে​ শাসন গ্রেনেডে
হাহাকার পথে পথে।​

শিশু রক্তে তৃষ্ণা যাদের
আজ তারাই শিরোমণি।
শকুনের চেয়েও ক্ষুধার্ত যারা
তারাই গায় ধর্মবাণী।

নৃশংস ​নৃপতি নামাজ পড়ে
সেকুলার সাজে সেজে।
নরমাংসে নেশা যে রাজার
সেই "অহিংস" ভজে।

​নন্দীগ্রামে মানুষ মরলো
মসনদে বসলো রাজা।
কাতরে কাতরে সিঙ্গুর মরে
রাজা বানানোর সাজা। ​

"ডেঙ্গু আন্ত্রিক চক্রান্ত সব"
রাক্ষস রাজার মন্ত্র।
রাজার দন্ড রাজ প্রশাসন
সেজেছে মৃত্যুযন্ত্র।

সুজেট জর্ডন নারীর ক্রন্দন
সাজানো ঘটনা, তাই।
কাটোয়া কামদুনি কাঁদে রমণী
রাজার করুণা নাই।

​নেকড়ে যদি বা হয় গো বান্ধব
হয় না হিংস্র রাজা। ​
মানুষ দেবতা ধর্ম ত্রাতা
সবাই পায় সাজা।

​হিংসার রঙে রামকে রাঙিয়ে
আল্লাকে ​বানাই কসাই।
মায়ের মুখোশে রাক্ষস রাজা
শিশুরও পরিত্রাণ নাই।

ধুঁকছে জামাল মরছে কামাল
কৃষক গলায় দড়ি।
রাজার সিপাই গাইছে সবাই
উড়াই প্রগতি ঘুড়ি।

রাতের আঁধারে ঘর পুড়িয়ে
সকালে দেয় ভিক্ষা।
কন্যাশ্রী নাকি রাজ্যের শ্রী
নারী জাতির রক্ষা!

দাও রে সবাই উন্নয়ন ধ্বনি
গাও বিজয় গাথা।
আমার রাজা মহিয়সী রাজা
নারী শিশুর ত্রাতা।

শূণ্য বুকে ফ্যাকাশে চোখে
কফিন কাঁধে, রফিকুল।
পিতার কাঁধে পুত্রের কফিন
বেহেস্ত কাঁদে, রিয়াজুল!

শিশু রমণী দিবস রজনী
কাঁদে আর্তনাদে।
শিশু রক্তে মহিয়সী রাজা
হাঁকে সিংহনাদে।

​"রক্ত চাই, আরো রক্ত চাই ​
টাটকা শিশু রক্ত।"
তৃষ্ণার্ত বুকে হাঁকে রাজা
নাচে রাজ​-​ভক্ত।

অন্ধ পন্ডিত কানা পত্রকার
লুপ্ত মানব চেতনা।
বোবা পৃথিবী অথর্ব বিচার
বৃথা পুত্রহারার কান্না।

​কত কাঁদবে গো কত কাঁদবে
নারী শিশু মাতা?
বারুদ গুলি উড়ায় খুলি
মানে না ভগিনী ভ্রাতা। ​

হৃদয়ে রবে গো হৃদয়ে রবে।
হে সদ্য প্রস্ফুটিত ​ফুল
হে দুধের শিশু রিয়াজুল
তুমি মম হৃদয়ে রবে।

© অরুণ মাজী

হৃদয়ে রবে শিশু রিয়াজুল মোল্লা (Poem On Child Murder)
Saturday, February 17, 2018
Topic(s) of this poem: child,children,murder,poem
COMMENTS OF THE POEM
Manojdhali 18 February 2018

Nice Kobita

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success