আলো আঁধার ও অমাবস্যা ঢাকা বাংলা (Renaissance) Poem by Arun Maji

আলো আঁধার ও অমাবস্যা ঢাকা বাংলা (Renaissance)

ধরো তোমার ঘরটা অন্ধকার। তুমি যদি খাপ থেকে
তলোয়ার বের করে অন্ধকারের সাথে লড়াই করো,
অন্ধকার কি দূর হবে? নাহঃ। কিন্তু তুমি যদি ঘরে
একটা প্রদীপ জ্বালাও, অন্ধকার তৎক্ষণাৎ দূর হবে।

পশ্চিমবঙ্গ এখন রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আর
চেতনার ক্ষেত্রে অন্ধকারে নিমজ্জিত। তোমরা যদি
সেই অন্ধকার লড়াই করে বা কাদা ছোঁড়াছুঁড়ি করে
দূর করতে চাও, সেই অন্ধকার কি দূর হবে? নাহঃ।

কিন্তু কোন বাঙালী যদি "প্রদীপ" হয়ে বঙ্গবাসীকে
আলো দেখাতে পারে, তো সেই অন্ধকার তখুনি দূর
হবে। সাধারণ মানুষকে আলো দিলে, সাধারণ মানুষ
অন্ধকারে কাদা ছোঁড়াছুঁড়ি করবে কি? কখনো না।

আজ এতো অন্ধকারে কাদা ছোঁড়াছুঁড়ি কেন? কারন
আলো দেখানোর মতো কোন নেতা বাংলায় নেই।
বাংলার নেতারা নিজেরাই অন্ধকার। কাজেই বাংলার
অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে।

আমি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে তাদের মধ্যেকার
আলোকে জাগরিত করতে চাই। সেই আলোর জাগরণ
ঘটালে সাধারণ মানুষও তখন সূর্য হতে চাইবে। আঁধারে
কাদা ছোঁড়াছুঁড়ি করার মতো সময় বা ইচ্ছে, কোনটাই
তাদের থাকবে না। কিন্তু তোমরা যদি আমাকে না চাও,
তো আমি অসহায় হবো না?

© অরুণ মাজী

আলো আঁধার ও অমাবস্যা ঢাকা বাংলা (Renaissance)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success