জীবনে এক দরজা বন্ধ হয় তো আরেক দরজা
খুলে। সারাজীবন যদি বন্ধ দরজায় মাথা কুড়ে মরবে,
তো খোলা দরজা খুঁজবে কখন?
মানুষ শুয়োরের মতো গোঁ ধরে সারাজীবন হারানো
জিনিসের জন্য পরিতাপ করে। এই মহাবিশ্বে কি
একটাই সুন্দর জিনিস? দ্রৌপদী কি একাই সুন্দরী?
মাধুরী দীক্ষিত একাই কি কেবল উঁচু বুকের? মহাবিশ্ব
খুঁজো- সহস্র লক্ষ দ্রৌপদীর মতো কৃষ্ণাঙ্গী সুন্দরী পাবে।
হীরের চেয়ে সুন্দর রত্ন পাবে। কিন্তু তা তোমায় খুঁজতে
হবে। বন্ধ দরজায় মাথা কুড়ে মরলে তা পাবে কেন?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem