তোমার জিব যদি পুড়ে যায়, তখন তুমি উচ্ছের বিশ্রী
তেতো স্বাদ থেকে রেহাই পাও ঠিকই। কিন্তু তখন তুমি
রসমালাইয়ের সুমিষ্ট স্বাদও আর পাও না।
বিশ্বাস আর স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় তোমার হৃদয় পুড়ে
গেলে, তুমি এমন কঠিন আর নির্মম হয়ে যাও, তখন
তুমি অন্যকে বিশ্বাস করতে বা ভালোবাসতে আর চাও
না। তাতে তুমি ভবিষ্যতের কিছু আঘাতকে প্রতিহত করতে
পারবে ঠিকই। কিন্তু ফুলের সুগন্ধ তখন- তোমার মধ্যে
কোন রোমাঞ্চ আনবে না। কারও কোমল স্পর্শ তোমার
মধ্যে স্বর্গীয় নিরাময়ের অনুভূতি জাগাবে না। কেন?
কারন- কঠিন আর নির্মম হওয়ার কারনে, পুড়ে যাওয়া
জিবের মতো অসাড় অসংবেদনশীল হয়ে গেছো তুমি।
তখন তুমি অবসাদের বুকে ঢলে পড়বে। তুমি বেঁচে
থাকবে ঠিকই। কিন্তু সেই বাঁচা হবে যান্ত্রিক রোবটের
মতো অনুভূতি আর দুঃখ আনন্দহীন বেঁচে থাকা।
মানুষের সঙ্গে তাহলে যান্ত্রিক রোবটের তফাৎ কোথায়?
মানুষ দুঃখ আনন্দ অনুভূতি যুক্ত বলেই না সে মানুষ।
ওহে মানুষ, বেঁচে থেকে মৃতের মতো জীবন কেন তোমার?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Well written. It is very meaningful to those who are passimistic and can not process their thought in a varsatile way. Keep it up.