নবচেতন প্রজন্ম (The Awakened Newborns) Poem by Tushar Ray

নবচেতন প্রজন্ম (The Awakened Newborns)

এই প্রজন্ম শিশুদের কথা আর বলব কতো ভাই
এদের কথাবার্তা চালচলন দেখে অবাক বণে যাই
এরা জন্মখনেই চোখ মেলি চায়
সুদুরের শব্দপানে ঘারটি ঘুরায়
এরূপ দেহমনের সজাগ গঠন কোনোকালে দেখিনাই

শুনো আমার ছোটো নাতনি মায়ারানীর কথা
সাড়েতিন বছর বয়সেতেই কথার কুজ্ঝটিকা
যেমনি তাহার কথার বাঁধন
বাক প্রয়োগের শক্তি তেমন
অপরে শুনে ভাববে বুঝি শিখানো বুলি কথা

হামাগুড়ি না দিয়েই সে হাটাচলা গেল শিখে
সারা বাড়ি মাথায করি ছুটলো চতুর্দিকে
বয়স তখন সবে সাতমাস
তারে সামলাতে হতো নাভিশ্বাস
ক্লান্তিবিহীন খেলি সারাদিন থামিত ক্ষুধা-পাকে

নির্ভয়েতে ঝঁপিয়ে পরার প্রবনতা সেই থেকে
ভয় পেতনা উচুর বাধায় ঝাপ দিত নাদেখে
হাত-পায়ে কত ব্যাথাযে পেল
কতবার প্লাস্টার করতে হলো
থামল যাহা এইতো সেদিন তিনবছর বয়স থেকে

এখন উঁচ্চস্থানে দাড়িয়ে দেহের ভারসাম্যতা দেখে
স্বাস রোধ করি অতি সাবধানে তনু যেন নাহি বাঁকে
আমার শুধু এক কুতুহল
কেইবা শেখালো এই কৌশল
মনেহয় যেন শেখার নেশায় শিখেগেছে নিজে থেকে

তার ভালবাসার ধরন দেখে অবাক বনে যাই
যেমন প্রেম সাগরে ভাসে যাহার কুলকিনারা নাই
মধ্যে মাঝে বলবে আসি
দাদু তোমায় ভালবাসি
ওর আদর খাবার আদর দেবার তুলনা না পাই

তাই নিত্যনুতান কায়দা কানুন বের করে সদাই
সদা ভালবাসার পসরাখানি বহিয়আ বেড়ায়
কভু ব্যস্ত থাকার ফলে
যদি আমার মন না পেলে
বসবে এমন কোলটি ঘেঁসে যেন চক্ষু পানে চাই

মায়া তখন মুচকি হেসে বসবে কোলে উঠি
ভাবটা হলো খেলবে এখন নেইকো তোমার ছুটি
তার নিত্যনুতন খেলা সম্ভার
বহিআনি তবে কোরবে উজার
সেই জোয়ারের স্পর্শে আমার তমসা যায় টুটি

জ্ঞানেরপ্রসার তাদের হয় শিশুকাল থেকে
কতোকিযে শিখছে তারা মাস-মিডিয়া দেখে
দেখে শুনে তাক লেগে যায়
ভাবি এর শেষ বা কোথায়
সেলফোন আর ইমেল ছোট থেকেই শেখে

মায়ার মতো হাজার শিশু জন্মিছে প্রতিদিন
ক্রমে নবচেতনার এই প্রজন্ম বর্ধিবে দিনদিন
এরাই যখন যৌবনে যাবে
নুতন দিনের প্লাবন আনিবে
সেই আলোকে চেতানিত ধরা দ্রুত হবে অমলীন
- - - - - - - - - - - - - - - -

মে ৮, ২০১২

Friday, January 23, 2015
Topic(s) of this poem: humanity
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success