অন্ধ (The Blind) Poem by Arun Maji

অন্ধ (The Blind)

Rating: 5.0

হৃদয় মাঝে পুষ্প তোমার
ফুটিতে আকুতি করে।
আত্মা মাঝে প্রদীপ তোমার
জ্বলিবার তরে মরে।

আঁখি মেলেও অন্ধ​ যেতুমি
বোঝো না তাদের ব্যথা।
হৃদয় ধ্বনিরে ​হানিছো হৃদয়ে
​বধিছো কাব্য​ ​গাথা।

প্রিয়া তোমার ব্যথিত হৃদয়
তোমার ডাকের তরে।
গুনিছে দিন জীবন ​তার ক্ষীন ​​
এখুনি যাবে ​সে ​ঝরে।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

অন্ধ (The Blind)
Saturday, October 27, 2018
Topic(s) of this poem: blindness,heart,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success