অপার্থিব (The Divine) Poem by Arun Maji

অপার্থিব (The Divine)

গড়েছি ​অনেক গড় আমি
জীবন মরণ মাঝে।
সেজেছি ​অনেক সাজ আমি
আলো ছায়ার ​সাজে​।

জন্ম যদি হাসালো না
মরণ ​তবে কাঁদাবে কেন?
আলো ​যদি সাজালো না
ছায়া ​তবে ডরাবে কেন?

বিশ্বাত্মা যদি ব্যাপ্ত​ সর্বত্র ​
​সবার অন্তর মাঝে।
জন্ম​-​মৃত্যু​র ছায়া কেন
​সাজে বিশেষ সাজে?

​জন্ম মৃত্যু- আলো ছায়া সখা
আত্মার রাস্তা 'পরে। ​
সুখ দুঃখ- জীবন চক্র ওগো
মহাকালের চরে।

ধীর​ ​স্থির​ ​অচঞ্চল আমি ​; ​
আমি প্রশান্ত​, ​ ​আমি ​সমীরণ।
পার্থিব সংজ্ঞা ​মানি না আমি,
আমি​ অপার্থিব সূর্য কিরণ।

© অরুণ মাজী
Painting: Lee Bogle

অপার্থিব (The Divine)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success