চোখ বুজলে তুমি অন্ধ হবে। কিন্তু তুমি চোখ বুজলে সূর্য কি নিভে যাবে? নাহঃ। কখনো নয়।
তোমার মধ্যেকার বিশ্বাসের সঙ্গে, আজন্ম তুমি আষ্টে পিষ্টে বাঁধা আছো। কাজেই সেই বিশ্বাসকে যখন কেউ চ্যালেঞ্জ করে, তাতে তুমি আহত হও। হওয়া উচিৎ নয়, তবুও তুমি আহত হও।
এই আঘাত কষ্টের। কিন্তু বিশ্বাসকে দেওয়াল গড়ে, কারাগারের চির অন্ধকার আরও বেশি যন্ত্রণার নয় কি? নতুন কোন কথা বা তত্ত্ব- হাজার বছর ধরে চলে আসা কোন প্রথাকে, আঘাত করবেইকরবে। সেজন্যই তো সে নতুন কথা। নতুন তত্ত্ব।
কোপার্নিকাসের আগে, সমগ্র পৃথিবীর ধারণা ছিলো- সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। কোপার্নিকাস যখন সেই ধারণা চ্যালেঞ্জ করলেন, তখন সমগ্র পৃথিবী তার বিরুদ্ধে গিয়ে, কোপার্নিকাসকে শূলে চড়িয়ে দিলো। এক পৃথিবী মানুষ চোখ বুজলো। তারা কোপের্নিকাসকে শূলেও চড়ালো। কিন্তু কোপার্নিকাসের মতো সূর্যকে কি, এক পৃথিবী মানুষ এতো চেষ্টা করেও নিভিয়ে দিতে পেরেছে? পারে নি।
সত্য সবাইকে আঘাত করে। নির্মমভাবে আঘাত করে। যে জাতি সেই আঘাত সহ্য করার জন্য যত বেশি তৈরী, সে জাতি উত্তরণের সিঁড়িতে তত বেশি উঁচুতে। ইউরোপ আমেরিকার মানুষ সেই আঘাত সহ্য করতে বেশি তৈরী। তাই উত্তরণের সিঁড়িতে তারা অনেক বেশি উঁচুতে। ভারতীয় উপমহাদেশ সেই আঘাত সহ্য করতে তৈরী নয়, তো সেজন্য ভারতীয় উপমহাদেশ এখনো THIRD WORLD (থার্ড ক্লাস বলছি না) ।
ভারতীয় উপমহাদেশে একদল মানুষ, অন্যদেরকে কাফের বলে খিস্তি করে বেহেস্তে যেতে চায়। আরেকদল মানুষ অন্যদেরকে গোমূত্র খাইয়ে বিশ্বে এক নম্বর হতে চায়। তারপর তারা অরুণ মাজীর সঙ্গে এঁড়ে গরুর মতো আস্ফালন করে বলে- "আমাদের ধর্মীয় আর রাজনৈতিক নেতারা ফাটিয়ে দিচ্ছে"। কি ফাটাচ্ছে? রিয়াজুল মোল্লা, রাজেশ সরকার ইত্যাদির শিশুর খুলি। আর নিরীহ বৃদ্ধা নারীর পাঁজরের হাড় (কি অজুহাতে? এক বৃদ্ধ নিরীহ নারী নাকি ডাইনী) ।
কতখানি কৃমি সদৃশ মস্তিস্ক, আর শয়তান সুলভ হৃদয়ের মানুষ তোমরা, যে তোমরা তোমাদের ধর্মীয় আর রাজনৈতিক আনুগত্যের কারনে নিরীহ শিশু আর নারী হত্যার প্রতিবাদ করতে পারো না? তোমরা কি মানুষ হওয়ার যোগ্য? কথাটা ভাবো- দেখবে, তখন তুমি নিজের মুখে নিজে থুতু ছিটাচ্ছো।
অরুণ মাজী কিছু বললেই- তোমরা তাকে বিজেপি কংগ্রেস তৃণমূল কমিউনিস্ট সবকিছু বানিয়ে দিচ্ছো। তোমাদের রাজনৈতিক নেতা আর দলগুলোর যা অধঃপতন, তাতে আমি ছারপোকার পাছা চাটবো, তবুও তোমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর তাঁবেদারি করবো না। আমি তবুও রাজনৈতিক লেখা লিখি, তার কারন- আমি মানুষের মধ্যে চেতনার জাগরণ ঘটাতে চাই।
আমি একা, আমি তাই দুর্বল। শকুনরা দলে ভারী, তারা তাই শক্তিশালী। তোমরা শকুন আর নেকড়ের পূজা করবে। আর অরুণ মাজীকে খিস্তি করবে, তো- তা আমার দুর্ভাগ্য। ভারতীয় উপমহাদেশের দুর্ভাগ্য। তোমরা দেশকে এক নম্বরে দেখতে চাইবে, অথচ বর্তমানের ইডিয়েট নেতাদের অকর্মণ্যতা আর দুষ্কর্মকে সমর্থন করবে, তো দেশ এক নম্বর উঠা তো দূরের কথা, আরও বেশি অন্ধকারের দিকে এগোবে। এবং বাস্তবে তাই ঘটছে। আর আজকের কোন রাজনৈতিক দল এই চরিত্রহীনতার ব্যতিক্রম নয়।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
চোখ বুজলে তুমি অন্ধ হবে। কিন্তু তুমি চোখ বুজলে সূর্য কি নিভে যাবে? নাহঃ। কখনো নয়।....fantastic beginning with burning example.আমি একা, আমি তাই দুর্বল। শকুনরা দলে ভারী, তারা তাই শক্তিশালী। তোমরা শকুন আর নেকড়ের পূজা করবে। আর অরুণ মাজীকে খিস্তি করবে, তো- তা আমার দুর্ভাগ্য.....chamatkar bhaba saili. A brilliant poem is incisively executed. Thanks for sharing.