উন্মাদ অরুণ মাজীর সত্য উপলব্ধি (Truth) Poem by Arun Maji

উন্মাদ অরুণ মাজীর সত্য উপলব্ধি (Truth)

Rating: 5.0

তোমার সত্য আর আমার সত্য ছাড়াও
আরও একটা সত্য আছে।
তা হলো "সত্য" মহাশয়ের নিজের সত্য।
তোমার সত্য শুনলে উনি ফিক করে হাসেন।
আমার সত্য শুনলে উনি দাঁত কেলিয়ে হাসেন।

কে ঠিক তা নিয়ে লড়াই না করে
আমরা বরং কাদা মেখে একটু কোলাকুলি করি।
তাতে তুমিও সুখ পাবে। আমিও পাবো।
আর আমাদের পড়শীরাও পাবে।

উন্মাদ অরুণ মাজীর সত্য উপলব্ধি (Truth)
Friday, June 8, 2018
Topic(s) of this poem: love,peace,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success