চোখ মেললেই অনন্ত সৌন্দর্য্য, অনাবিল আনন্দ।
ভোরের সূর্য খিলখিল করে হাসছে। গোধূলির সূর্য
বিষন্ন হৃদয়ে বিদায় নিচ্ছে। নদী গাইছে। পাখিরা
কলরব করছে। জুঁই টগর দুলতে দুলতে হাসছে।
চোখ খুললেই এতো সৌন্দর্য্য, কিন্তু দেখে কে?
হৃদয় খুললেই এতো সুখ, কিন্তু অনুভব করে কে?
আমরা সবাই তো সুদ কষাতে ব্যস্ত। সবাই তো
প্রতিবেশীর পুকুরে বিষ মিশিয়ে তাকে যন্ত্রণা দিতে ব্যস্ত।
প্রকৃত সুখ আর আনন্দ যেখানে, সেখানে আমরা
চোখ আর হৃদয়ের দরজা চেপে বন্ধ করে আছি।
অথচ দুঃখ-যন্ত্রণা যেখানে, তার দরজায় আমরা,
সুখ আর আনন্দের জন্য দিনরাত মাথা কুড়ে মরছি।
নর্দমাতে তুমি যদি গোলাপের সুগন্ধ খোঁজো
গোলাপের সুগন্ধ কখনো তুমি পাবে কি?
মানুষের সুখ আর আনন্দের জন্য যা কিছু অপরিহার্য্য
ঈশ্বর আমাদেরকে তা বিনে পয়সায় দিয়ে রেখেছেন।
ঈশ্বর দিলেই হলো? আমরা যদি না নিই? তো?
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem