ইতর উন্মাদ আর ভদ্র পৃথিবী (World Of Morons) Poem by Arun Maji

ইতর উন্মাদ আর ভদ্র পৃথিবী (World Of Morons)

Rating: 4.5

তুমি গাইতে গেছো। কিন্তু অর্কেস্ট্রার তালে তুমি এতো উন্মাদ হয়ে গেলে, যে তুমি গান গাওয়ার পরিবর্তে নাচতে শুরু করলে। গাইতে গিয়ে, গান গাওয়া তোমার আর হলো না।

তোমার অনেক পরিচয়।তুমি মানুষ, তুমি পুরুষ, তুমি শিক্ষক, তুমি হিন্দু বা মুসলমান ইত্যাদি। এই সমস্ত পরিচয়ের মধ্যে, তোমার মুখ্য পরিচয় (FUNDAMENTAL)হলো- তুমি এক মানুষ (আরও বৃহৎ অর্থে এক জীব) । হিন্দু মুসলমান, বিজেপি তৃণমূল; এইসব পরিচয়- মানুষ পরিচয়ের তুলনায় নিতান্ত তুচ্ছ। তোমার বিজেপি বা তৃণমূল পরিচয় আজই পাল্টি মারতে পারে। কিন্তু মানুষ পরিচয়? নাহঃ তা বদলাতে পারে না। জন্মেছো তুমি মানুষ হয়ে। মরবে তুমি মানুষ হয়ে।

তাই মানুষ পরিচয়কে তুমি কখনো বিসর্জন দিতে পারো না। তুমি যদি তা করো, তুমি মনুষ্য হওয়ার অযোগ্য। তুমি আমার বিপরীত পার্টিকে সমর্থন করো বলে, অন্য এক মানুষ হিসেবে, আমি তোমার সঙ্গে কথা বন্ধ করে দেবো? এরূপ আচরণ যদি আমি করি- তবে তোমরা এখুনি খুঁড়ে দেখো- আমার মস্তিস্ক ঘিলু আছে? অথবা হুক্কাহুয়া ডাকা খ্যাঁক শেয়ালের পচা বিষ্ঠা আছে।

জন্মেছো তুমি সুন্দর এক মানুষ হবে বলে। অথচ বিজেপি বা তৃণমূল নামক শব্দে তুমি এমন মশগুল হয়ে গেলে যে- তুমি মানুষ সুলভ আচরণ করতে ভুলে গেলে।

দুর্ভাগ্য, আমাদের মধ্যে অনেকেই সেই ভুল করে। সবচেয়ে আশ্চর্য্য এই যে- উচ্চশিক্ষিত মানুষরাও ঠিক এই ভুলটাই করে। তুমি তোমার পছন্দের দলকে সমর্থন করবে। আমি আমার পছন্দ মতো দলকে সমর্থন করবো। এই সমর্থনের মধ্যে বিরোধ কোথায়? তুমি আমার চেয়ে আলাদা রকমের মানুষ। তাই তোমার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস আমার থেকে আলাদা হতে বাধ্য। তা বলে- আমি তোমার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দেবো?

© অরুণ মাজী

ইতর উন্মাদ আর ভদ্র পৃথিবী (World Of Morons)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success