তুমি সুন্দর/ You Are So Beautiful Poem by Asadullah Hassan

তুমি সুন্দর/ You Are So Beautiful

এক.
আমার প্রেয়সী,
তুমি এত সুন্দর!
তাই তো সদাই চেয়ে থাকি
তোমারি পানে,
অপলক চোখ দু'টি ডুবে থাকে
তৃঞ্চার জল পানে।

ওগো প্রিয়,
তুমি কি জান?
তোমার ঐ দু'টি চোখ কত সুন্দর!
আমি তোমার চোখের বর্ননা যদি করি
৫০ বছরেও আমার সেই বর্ননা
শেষ হবার নয়।

তোমার চোখ দু'টি এমনই সুন্দর,
মায়াবী আর মনোহরণময় যে
প্রথম যেদিন তোমার চোখ পানে তাকাই,
তোমার ঐ চোখ দু'টো সে দিনই
হরণ করে নেয় আমার মনকে।

দুই.
আমার প্রেয়সী,
আমি আর তোমায় ছাড়া
কিছুই বুঝি না।
ভুলে গেছি আমি সব এক নিমিশেই
আমার যত দুখ,
তোমার চোখের পানে
এক পলক যদি তাকাই,
আমার সমস্ত দু: খ-বেদনা পালিয়ে
আমার অন্তরে ফিরে আসে-
অনাবিল এক সুখ।

তিন.
ওগো প্রিয়,
তোমার চোখ দু'টি এত সুন্দর!
তাই তো সদাই
চেয়ে থাকে আমার প্রাণ,
তোমার চোখের জ্যোতি
কখন এসে পড়বে আমারই চোখ পানে
আর শুষে নেবে অন্তরের গভীরে থাকা
যন্ত্রনার যত রস।

তুমি সুন্দর/ You Are So Beautiful
Monday, November 6, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success