কেন পড়বো মার্কস্ Poem by Madhabi Banerjee

কেন পড়বো মার্কস্

কাঠের পুতুলের মতো সূতোর টানে নাচবোই যদি
তবে কেন পড়বো মার্কসীয় দর্শন তত্ত্ব।
শিকার যখন হবোই বঞ্চনার, অবমাননার
তবে কেন জানবো প্রলেতারিয়ান ইজম- আপনার লেনিন?
কাটাতেই হবে জীবন যখন দিয়ে পায়ে বেড়ী
তবে কেন গ্লাসনস্ত; পেরেস্ত্রৈকা।
এক তৃতীয়াংশেই রইবো যখন
তবে কেন সাম্যবাদ কথন?
জীবন দিয়েই যদি প্রমাণ করবো জীবন ছিল
তবে কেন মহিলা বিল?
সমবন্টনের ভাগীদার তো শুধু পুরুষরাই
তবে কেন এই আন্দোলন?
যদি পড়বোই মার্কস, লেনিন
যদি জানবোই সমবন্টনের সীমানা
তাহ’লে তো আর কাঠের পুতুলের মতো
সূতোর টানে নাচবো না ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success