পাখিতুমি চলে যাও Poem by Madhabi Banerjee

পাখিতুমি চলে যাও

একটা সময় ছিল যখন
পাখিরা এখানে নিশ্চিন্তে বিচরণ করত
এখানে এখন বন কেটে আকাশ ছোঁয়া বাড়ি
ও পাখিরা শোনো-তোমরা চলে যাও
অন্য দেশে অন্য আকাশে।।
একটা সময় ছিল যখন
পাখিরা এখানে নিশ্চিন্তে নীল আকাশে উড়ে বেড়াত
এখন আকাশ আর নীল নয়-বারুদের ধোঁয়ায় অস্বচ্ছ, বাতাসে দূষন
ও পাখিরা শোনো-তোমরা চলে যাও
অন্য দেশে অন্য আকাশে।।
একটা সময় ছিল যখন
পাখিরা ফসলের ক্ষেতে খুঁটে খুঁটে খাবার খেত
এখন এখানে ফসলের ক্ষেত নেই, তা হলে ফসল ফলবে কোথায়?
মাটি এখন রক্তে লাল
ও পাখিরা শোনো-তোমরা চলে যাও
অন্য দেশে আর কোনো আকাশে।।
মানুষের হিংসার আগুনে
তোমার নরম পালক পুড়িয়ে দিও না।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success