গর্বের শহর Poem by Madhabi Banerjee

গর্বের শহর

শহরটা এই বিশ্বের সেরা শহরের মধ্যে একটি
দেশের চারটি শহরের মধ্যেও একটি
দেশবাসীর গর্বের শহর।
তাই গর্বটা আর একটু বেশি করার প্রচেষ্টা।
প্রখর রৌদ্রের জন্য ছাউনি
প্রবল বর্ষণের জন্য নিকাশী ব্যবস্থা
প্রাকৃতিক দূর্যোগের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট
ঘন আঁধারের জ্ন্য ত্রিফলার আলো।
তবু
ছাউনিতে কারো মাথা বাঁচে না
নিকাশী নালায় আবর্জনার স্তুপ
প্রতিরোধ ব্যবস্থা সত্ত্বেও দুর্যোগের ঘনঘটা
ত্রিফলার আলোতেও আঁধার সরে না।
এ আঁধারে দামিনীরা ধর্ষিতা হয়
সুদীপ্তরা অকালে শহীদ হয়
আর এত আলোর মাঝেও
সুদীপ্তদের দামিনীদের ফোটো
মোমের আলোতে দেখত হয়
এই শহরে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success