পলাশরাঙ্গা বসন্তবেলা Poem by Madhabi Banerjee

পলাশরাঙ্গা বসন্তবেলা

ইছামতীর চরে নিশিপদ্ম গাছটায় যখন নতুন পাতা দেখা দেয়
মাঠের পাশে শিমূল গাছটা যখন লাল বর্ন ধারন করে
আমের মুকুলের গন্ধে যখন চারিদিক ম''ম' করে
উঠোনের ঐ লালটুকটুকে রঙ্গন ফুলের ওপর আলপনা আঁকা প্রজাপতিগুলো হুটোপুটি করে
আর গাছের ফাঁক থেকে যগন কুহুরব কানে প্রবেশ করে
তখন প্রকৃতি জানায় -বসন্ত এসে গেছে।
রঙ্গিন বসন্ত হৃদয়ের দুয়ারে টোকা মারে
বলে -দোল এসেছে, খেলবো হোলী
আজ এই পলাশ রাঙ্গা বসন্তবেলায়।
মনের মধ্যে যে হিংসা-বিভেদের গ্লানি আছে
ঝরাপাতা দিয়ে বুড়ীর ঘর পোড়ানোর মতো-পুড়িয়ে ফেলো আজ
খেলার সাথীদের সাথে বুড়ো আঙ্গুল ছুঁয়ে ভাব করে নাও আজ
আনন্দের রং-এ রাঙ্গিয়ে দিতে হবে আজ এই পলাশরাঙ্গা বসন্ত বেলায়
কপাট বন্ধ করে কে তুমি বসে আছ দেমাগ ভরে
এসো কপাট খোল সাথী হও আমাদের'সাথী হও রং-এর
আজ এই পলাশরাঙ্গা বসন্তবলায়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success