লাল রুমাল Poem by Madhabi Banerjee

লাল রুমাল

আজ মেয়েটির মনে খুব আনন্দ
আজ ওর জন্মদিন, ষোলোতে পা দিল আজ
মা একটি লাল রং-এর রুমাল দিয়েছে-এমব্রয়ড়াররী করা।
স্নান করে চুল বেধেঁ মাথায় বাঁধবে-বন্ধুদের দেখাতে হবে।
স্নানের সময় পুকুর ঘাটে নিয়ে যাবে
‘আজ অনেকক্ষন ধরে পুকুরের জলে ঝাপাবো সবাই মিলে'
মা অবশ্য একবার বলেছ-আজ পুকুরে যেতে হবে না
চারিদিকের বাতাবরণ ভাল নয়
পাশাপাশি দু গ্রামের মধ্যে দাঙ্গা বেঁধেছে
দুই গ্রামের দুই পতাকার লড়াই
কি কারণে এ লড়াই ও ঠিক বুঝতে পারে না।
ও সোজা পথ না ধরে বাগানের পথ ধরেছে।
চমকে উঠল মেয়েটি
বাগানের একটি গাছের আড়ালে রক্তাক্ত দেহে কেউ একজন গোঙ্গাচ্ছে
মেয়েটি দৌড়ে পুকুরে গিয়ে রুমালটা ভিজিয়ে আনল
লোকটির চোখে মুখে রুমাল চেপে জল দিল
লোকটি কৃতজ্ঞতাার দৃষ্টিতে তাকিয়ে একটু হাসল
তারপর ঢলে পড়ল মাটিতে।
মেয়েটির গাল গলা শক্ত হয়ে চোখ ফেটে জল গড়িয়ে এল
চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু না চিৎকার করল না
শান্ত হয়ে তার লাল রুমালটি দিয়ে লোকটির মুখ ঢেকে দিল।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success