জীবনরূপ সমুদ্রের বালুচরে বাস আমার
জীবনভর আতন্কে কেটেছে আমার
এই বুঝি ঢেউএর এক ঝাপটায় সবকিছু তছনছ হয়ে যাবে।
এই বালুচরে যখনই কোনো রেখা টেনেছি
ঢেউ এসে সব মিলিয়ে দিয়েছে
যখনই আবেগ দিয়ে কিছু স্তম্ভ গড়েছি
ঢেউ এসে এক ঝাপটায় ফেলে দিয়েছে সে সব
বালুচরে চলতে গিয়ে
ঢেউ এসে পা ভিজিয়ে দিয়েছে
নির্বিঘ্নে চলতে দেয়নি কখনও আমাকে
বালুচরে কখনো শ্লথ পায়ে হেটেছি, কখনো স্ত্রত পায়ে
নিরন্তর ঢেউ এসে জানিয়েছে-আমি আছি আমি আছি
ঢেউএর সাথে আমি প্রতিনিয়ত লড়াই করে চলেছি
হার মানিনি কোনোদিন।
ঝাপটায় ভেঙ্গেছে, আবার গড়েছি
ভাঙ্গাগড়ার খেলা নিত্য চলেছে।
ঢেউএর ঝাপটা যত এসে পড়েছে
ততই আমার জীবনী শক্তি বেড়েছে
এ সমুদ্র আমাকে বাঁচতে শিখিয়েছ
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem