কবিতায়ও মিছিলেও Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

কবিতায়ও মিছিলেও

"শুধু ফরওয়ার্ড এ খেললেই হবে
মাঝে মাঝে তো মিডফিল্ড বা
দরকারে একেবারে নিজ অর্ধে নামতে
হবে।
গোল দেবার জন্য অফ সাইডে উঠে বসে
থাকলেই চলবে না; গোলটা আটকাতেও হবে।
দুটো গোল করেছো তো কি হয়েছে?
হ্যাট্রিক এর জন্য উপরে বসে থাকলে আর
দল তিন গোল খেয়ে গেল, তুমিশূন্য
ওঠা নামা করো হে খেলোয়াড়
(কেউ কেউ করে কিন্তু)
দেখাও তোমার দম, তোমার দাম।
দেখি মাঠের ঘাসে কেমন কবিতা লেখো তুমি
দেখি তোমার পায়ের কাজ, মাথার রাজ
বুকের বল -বুকের জেদ"-বাগানের বাঙালি
কোচ দিলো টোটকা।
আমি কাকে টোটকা দেব?
কুঁজোর ও তো চিৎ হতে ইচ্ছা হয়!
পাশেই দেখি হাজির আমার সখা, কবি:
"হে বন্ধু-
ওই তোর ভালোবাসায় পোড়ালে মন
পোড়াতে হবে অঙ্গও;
মিছিল টা কবিতায় নিয়ে না যেতে পারলেও
কবিতাটাকে তো অন্তত মিছিলে আন"।

© s.nurul 2019

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success