চাহিদা-যোগান Poem by Madhabi Banerjee

চাহিদা-যোগান

অরুণা কৃতজ্ঞ আমি তোর কাছে
তোকে আমি কোনদিন কিছু দিতে পারিনি
অথচ তুই তো আমকে সমৃদ্ধ করেছিস
তোর চাহিদা ছিল'মা আর দুটো ভাত দেবে'
তোর খিদে পেটের আবেদন কেউ শোনেনি
কেউ দেয়নি সাড়া।

অথচ তুই যদি এখন থাকতিস
তবে দেখতে পেতিস
আমার ভরা পেটেও সবাই কত ভাত দিচ্ছে।
ইথারে ভেসে যাওয়া তোর আবেদন
আমার কবিতাকে করেছে সমৃদ্ধ।
তোর চাহিদা আমার যোগান।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success