আমাদের কেন মরার ভান করেবেঁচে থাকতে হবে Poem by Madhabi Banerjee

আমাদের কেন মরার ভান করেবেঁচে থাকতে হবে

শিশুগুলো স্কুলে এসেছিল পড়াশুনা করতে
ওদর চোখে ছিল স্বপ্ন
বড় হবার স্বপ্ন, বড় হয়ে ওরা বাবার মতো বড় হবে
বড় হয়ে ওরা মায়ের মতো বড় হবে
এই স্বপ্নই ওদের মায়ের কোল থেকে ছিনিয়ে এনেছে স্কুলে
একদল জঙ্গি ক্লাসে ঢুকে ওদের স্বপ্ন দেখা প্রাণগুলোকে
বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল
একটি শিশু মরার ভান করে বেঁচে গিয়েছিল।
ও ভাবছে এখন
ওকে কি মরার ভান করেই বেঁচে থাকতে হবে
কেন? কেন? কেন?
পৃথিবীর কাছে জিজ্ঞাসা ওর।

POET'S NOTES ABOUT THE POEM
remember the PESHAWAR SCHOOL MASSACRE
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success