বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় Poem by Madhabi Banerjee

বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

Rating: 5.0

এই জীবন বহুরূপে রূপবতী
এরমধ্যে একটি রূপ পথ
তাই তো আমরা জীবন পথিক
আর এই পথ তথা এ জীবন চলে এক নির্দ্দিষ্ট ছন্দে।
জীবনের এ ছন্দকে যিনি মর্মে উপলব্ধি করে নিয়েছে
যার চেতনায় ‘এ পথ দিন রাত্রি পার হয়ে
জন্ম-মরণ পার হয়ে মাস পর্ব মন্বন্তর মহাযুগ পার করে চলে যায়
চলে…..চলে….করে ঘরছাড়া
যিনি জেনেছে এ যেন চিরপুরাতন পাঁচালীর ছন্দ
তাই তো তার সৃষ্টিপথের পাঁচালীতে এ জীবন মিলেমিশে একাকার।
প্রকৃতির মাধুর্যে এ চেনা প্রকৃতি যেন
নুতন ভাবে জীবনকে আবিস্কৃত করে তারই কলমে।
বৈচিত্রে ভরপুর প্রকৃতি চেতনা, মাটির কাছাকাছি জীবন যন্ত্রনার আলেখ্য
বিচিত্র ভূষনে স্পর্শময় করেছে যার কলম
তিনি বিভূতিভূষন

COMMENTS OF THE POEM
Dr Pintu Mahakul 16 December 2016

জীবনের পথে একটি পরীক্ষা ছন্দ। এই জীবন আরো মূল্যবান। ব্যক্তিত্বের কথা মনোরম আমেজ জীবন। এই কবিতাটি সত্যিই খুব মজার। এই সুন্দর শ্রদ্ধা। The way of life is a testing rhythm. This life is more valuable. Personality speaks about pleasant mood of life. This poem is really very interesting. This is nice tribute also...10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success