আমাদের দেশে সব ভাল খারাপ হলাম আমি
আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা
তবে জলে মিনারেল আর শস্যে কীটনাশক
না মিশালে ব্যবহার করা যায় না
এসব খুবই সামান্য ব্যাপার তাছাড়া সব কিছুই ভাল
খারাপ হলাম আমি, আমার পেটে যে দারুণ খিদে।
আমাদের দেশ বড় বড় সেতু আছে, ফ্লাইওভার আছে যাত্রী সাধারনের জন্য
দু-একটা ফ্লাইওভার যে ভেঙ্গে পড়েনা তা নয়
তা ছাড়া সবই ভাল খারাপ হলাম আমি
আমি যে সেতুর ওপর দিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে যাতায়াত করি।
আমাদের দেশে সব ভাল
বড় বড় স্কুল আছে মহাবিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আছে
মাত্র দশ মাসে Phd এর ব্যবস্থা আছে
তবুও অবশ্য PHD/DPHIL এর জন্য সবাই লন্ডন আমেরিকা যায়
লন্ডন্আমেরিকার মতো ঝা চকচকে ত্রিফলার আলো আছে
তবু অবশ্য দামিনীদের সুদীপ্তদের ফটো মোমের আলোতে দেখতে হয়।
আমাদের দেশে সব ভাল
আমাদের দেশের নাগরিকবৃন্দ বুদ্ধিমান সজ্জন সংবেদনশীল
তবুও চলার পথে এই পৌঢ়ত্বে পৌঁছেও আমি পিছনের সিটে
জীবন তো অনেক ঝাকানি দিয়েছে আর একটু নয় ঝাকানি খেলাম
কারণ সবাই তো ভাল খারাপ কেবল আমি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem