আমি একটি মেয়ে Poem by Madhabi Banerjee

আমি একটি মেয়ে

আমি এসমাজের একটি মেয়ে
সবাই চায় আমার মাথাটা নত হয়ে থাকুক
মেয়ে হয়ে জন্মাবার দূর্ভাগ্যকে মেয়ে নিয়ে চুপ থাকি
আমার এ ব্যথাকে কি এ সমাজ ঘৃণা করবে? চিরকাল!
নিশ্চয় আমি পুরুষের বাদী হয়ে কাটাবো রাত
আর আমার আশা আনন্দ সুখ কি ধরবে উড়ান?
আমার এই বোধহীন নির্লিপ্ত চাহনি থেকে অনেকদূরে চলে যাবে? চিরকাল
সবকিছুই তো মন্দ আমার, তবু উঁকি দেয় এক আশা এক আলোর ফুলকি
থাক সে কথা তার চাইতে ভাল আমি একটু ঘুমাই আর স্বপ্ন দেখি।চিরকাল!
আমার হৃদয় খুঁজে ফেরে এক আনন্দ অনেক প্রতিকুলতার মাঝেও
এর নাম কি আশা?
সহসা আলোর এক ঝলকানি, তারপর সব ছাই! চিরকাল
আমি এক বেচারী নারী
কারো কালো চোখে আলো দেখত পেলে ভেবে নেই ভোর হয়েছে
ডানা মেলে দিই উড়বার জন্য
কিন্তু হতাশা পিছু ছাড়ে না।চিরকাল
একমাত্র ঈশ্বরের কাছে আমি আমার মনের ডানা প্রসারিত করতে পারি
করুণা চাইতে পারি
যবে এই বাদীর জীবন শেষ হবে সেদিন অভিনন্দিত কোরো আমাকে
হে করুনাময়!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success