রবি ঠাকুর তার নাম
রবির কিরণ তার ‘গীতবিতান'
কিন্তু এটা আমার বাইবেল গীতা কোরান আর আমার টনিক -যদিও কষ্ট সা্ধ্য।
আর এটা আমি টাঙ্গিয়ে রেখেছি প্রতিটি দেওয়ালে, রেখেছি প্রতিটি টেবিলে।
রবীন্দ্রনাথ তার প্রথম নাম পদবি হ'ল ঠাকুর, আমার খুব প্রয় ঠাকুর
এবং আমার কাছে সম্ভ্রান্ত একজন।
যখন আমি অবুঝ ছিলাম, গন্ডিতে আবদ্ধ ছিলাম
আমি জানতাম না কোন পথে যেতে হবে
ওরা আমাকে বোকা বানাত বোকা বলে সম্বোধন করতো
আমাকে নির্বোধ বানিয়ে বোকা বোকা খেলা খেলত
আমি অবাক হওয়ার ভান করতাম
ঈশ্বরকেও ওরা ওদের চারণভূমিতে ব্যবহার করত
ওদের মতো বোকাদের পক্ষেই সেটা সম্ভব।
আমি তখন মাকুর মতো একবার এধারে আর একবার ওধারে ঘুরতাম
ওরা আমাকে আমিষ-নিরামিষ এত খাইয়েছে যে
আমার যথেষ্ট পরিমানে হজম হচ্ছিল না।
আমি প্রেসার সুগার ক্যান্সারে আক্রান্ত হলাম।
তখন আমি যথেষ্ট পরিমানে রবিঠাকুর খেলাম
‘গীতবিতান' ছিল আমার টনিক
ও আমাকে বমি করতেও সাহায্য করল
আমার পাকস্থলীর, লিভারের সমস্যা মিটিয়ে দিল।
এখন আমি প্রতিটি নুতনের সাথে ‘গীতবিতানে'র একটি পিল খাই
আর আমার হাতে মাথা রেখে ঘুমাই
আমার নিজস্ব দুনিয়াকে জড়িয়ে ধরে।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem