দাদাগিরি
মাধবী বন্দ্যোপাধ্যায়
পশুরাজ সিংহ বলল হেঁকে
বনের রাজা বাঘকে ডেকে।
শোনো বাঘ ভাই
তোমাকে একটি কথা জানাই।
রাজা উজিরে আর
গরম হচ্ছে না বাজার।
ওসব এখন আউট অব ডেট
এই e-যুগে দাদা দিদি ই আপ টু ডেট।
দিচ্ছে না কেউ পাত্তা শুনে পশুরাজের হুন্কার
বাঘ বলে বলব কি আর আমিও তো শিকার একই অবস্থার।
সিংহ বলল আজ থেকে আমি সব পশুদের দাদা-করবো দাদাগিরি
মানতে হবে দাদাকে, চলবে না কোনো জারি জুরি।
বাঘ বলে ‘শুনেছি কাটমানিতে ভালই আয়
রাজা নামে চলে না সংসার শুধুই ব্যয়।
শুনে বেজায় খুশি শেয়াল আর বাঘ কম্পানী
‘হব দাদার ফেউ পার টেন্ডারে পাব প্যাকমানি'।
শুনে বাঘের মাসী বলল এসে
গোঁফ পাকিয়ে লেজ ফুলিয়ে সোফায় বসে
মাসী এখন আউট অব ডেট এখন আমি দিদি করবো দিদিগিরি
মাছ খেতে আর যাব না বাড়ি বাড়ি।
বলে দেব ‘দিদিকে বলো' কটা মাছ দিচ্ছ
কম হলে নেব কি ব্যবস্থা বুঝতেই পারছ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem