তোমাকে চাই Poem by Madhabi Banerjee

তোমাকে চাই

যখন সাগর তটে সাগরের তরঙ্গের উচ্ছ্বলতা উপভোগ করি
তখন আমি তোমাকে চাই
যখন পাহাড়ের বিশালতা দেখে গ্লেসিয়ার দেখে মুগ্ধ হই
তখন আমি তোমাকে চাই
যখন গহন অরন্যের গভীরতা দেখে শিহরিত হই
তখন আমি তোমাকে চাই
যখন মরূভূমির মরীচিকায় প্রতারিত হই
তখন আমি তোমাকে চাই
যখন চাঁদনীরাতে চাঁদ তার মায়াবী জাদু দেখায়
তখন আমি তোমাকে চাই
তোমার সান্নিধ্যই
আমার আলো আমার আনন্দ আমার চাওয়া।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success