দোলাচাল Poem by Madhabi Banerjee

দোলাচাল

দোলাচাল: মাধবী বন্দ্যোপাধ্যায়

মাঝে মাঝে আমি দোলাচালে পড়ি
কারোর একটা ভুলকে অন্যায় ভেবে বসে থাকি
সেই মতো বিচার করি।
কিন্তু সময় দেখিয়ে দেয় ওটা ছিল নিছক একটা ভুল মাত্র।
একটাভুলের জন্য আমার বিচার ঠিক নয়।

যখন কর্মরত ছিলাম
সহকর্মীদের কখনও আপন ভাবিনি
বরং ভেবেছি প্রতিদ্বন্দী শরিক
কিন্তু অবসর গ্রহনের পর যাদের পর ভাবতাম
মনে হল তারা সবাই আমার আত্মীয়
সবাই বড় আপনজন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success