ছড়িঘড়িরামায়ণ
মাধবী বন্দ্যোপাধ্যায়
সব কিছু প্রস্তুত, মিষ্টি মালা ফুলের বুকে মাইক টেষ্টিংও হয়ে গেছে
এখন বিভাগীয় প্রধান এলেই অনুষ্ঠান শুরু হবে।
প্রায় আটত্রিশ বছরের পুরোনো সহকর্মীকে বিদায় জানানো হবে।
কমরেড আজ মঞ্চের প্রথম সারিতে বসেছে
এই সভাঘরে আজ কোনো বর্তমান নেই
সর্দিকাশি পীড়িত ভবিষ্যতের পাজরে যেন
গরম সরষের তেল মালিশ হচ্ছে।
অতীত যেন গাঁটের ব্যথায় রাস্তার বঞ্চে বসে পড়েছে
সভাঘর পরিপূর্ন
যারা চেয়ার পায়নি তারা পিছনে দাঁড়িয়ে।
কমরেড অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে
লোহাকে মোমের মতো গলিয়েছে
কমরেড এই ছিল কমরেড ওই ছিল
কমরেড যা ছিল নাসেটাও ছিল আজ
কেউ দুঃখে কিছু বলেছে
কেউ অহংকারে কিছু বলল না।
ভাষনে কিছু ব্যক্তিগত পর্যায়ের বন্ধুত্ব ও শত্রুতা সার্বজনীন হয়ে গেল।
এই অবসর দেখে অন্তরে কিছু উপলদ্ধি করল।
কমরেডের জন্য উপহার আছে।
প্রথম উপহার ছড়ি
হাঁটু আর কোমরে বল বৃদ্ধির জন্য
কমরেডকে দেওয়া হল ঘড়িৗ, কেন?
এ ঠিক সময় বলবে
এটা সময়ই বলে দেবে।
আর দেওয়া হল একখানি বই ‘কৃর্ত্তিবাসের রামায়ণ'
কেন?
কিছু সন্ধ্যা সকাল হয় না
ফাইলে কিছু নুতন জুরে দেওয়া হয়
কিন্তু কিছুতে সাদা হয় না
কি অযোধ্যাকান্ড কি লঙ্কাকান্ড
রোজই ধনুর্বান উঠাতে হয়
চারপদ চৌষট্টি মাত্রা ঠিক করবে
আগে কি মাত্রা যোগ হবে।
ভাই ও বোনেরা -আজ সেবা থেকে অবকাশ
এক মহাকবির কৃর্তি সাথীদেরই হাতে।
এ তো এক সমঝোতা
কিন্তুকথাটি হল
নিজের জীবনের উত্তরাকান্ড
নিজেকেই লিখতে হয়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem