রণভেরী Poem by Madhabi Banerjee

রণভেরী

রণভেরী
মাধবী বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের ধর্ম হ'ল
তুমি আশা কর কিংবা তোমার বিপক্ষ আশা করে
যুদ্ধ দিনের আলোতে করতে হবে
যে শিক্ষা গ্রহন করা হয়েছে
সেটা প্রয়োগ করতে হব যথাযত
যুদ্ধে ধর্মের পালন শ্বাশত
অবশ্য কিছু নিয়ম ভঙ্গও হয়ে থাকে চিরকাল।

যখন সরাসরি লড়াই অসম্ভব হয়
তখনই শিখন্ডীকে আনাহয়
এমন চক্রব্যুহ তৈরী করা হল
জেনে বুঝে সমস্ত নিয়ম ভেঙ্গে
অভমন্যুকে হত্যা করা হ'ল
ভীষ্ম আর বিদুরের মতো
ধর্মের জন্য অপেক্ষা করতে পারিনা আমরা
তাই সদা সতর্ক থাতে হবে
চিনতে হবে শিখন্ডীদের
অভিমন্যুর মতো বীরগতি হওয়া ভাল
কেবল মাত্র যশষ্বী হলে হবে না
চক্রব্যুহ বেরিয়ে বিজয়ী হতে হবে।

সময়ের চাহিদা
কুরুক্ষেত্রে অভিমন্যুর রক্ত নয়
শকুনীর রক্তের পিপাসা ছিল।।

Sunday, November 24, 2019
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success