পরার্থপরতার কথন রামায়ন Poem by Madhabi Banerjee

পরার্থপরতার কথন রামায়ন

Rating: 5.0

পরার্থপরতার কথন রামায়ণ
মাধবী বন্দ্যোপাধ্যায়

রামায়ণে রঘুপতি রাঘব রাজা রাম একজন প্রজানুরঞ্জন ব্যক্তিত্ব
জীবনছিল তার অন্যের জন্য সমর্পিত।
আদি কান্ডে তার জন্ম বৃত্তান্ত
অযোধ্যা কান্ডে রাজা হওয়ার প্রস্তাব
কিন্তু পিতৃসত্য পালনের জন্য রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসে যান।
অরন্য কান্ডে রাবণ কতৃক সীতাহরণ।
কিস্কিন্ধ্যা কান্ডে রামের সহিত বালি সুগ্রীবের পরিচয়।
সুন্দরা কান্ডে সীতা উদ্ধারে হনুমানের সহায়তাকরার প্রতিশ্রুতি
লঙ্কা কান্ডে রাম রাবণের যুদ্ধ, সীতা উদ্ধার
এ পর্যন্ত রামের জীবনের ঘটনাবলী
সবটাই অন্যের জন্য।পরার্থপরায়ণতাই তার চরিত্র
ব্যাক্তিগত জীবনের জন্য নয়।
এমনকি সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ করেনি।
তিনি যুদ্ধ করেছিলেন
রঘু বংশের কলঙ্ক মোচনের জন্য।
উত্তরা কান্ডে রাম রাজা হলেন
প্রজাদের চাহিদার হেতূ দ্বিতীয়বার সীতাকে অগ্নিপরীক্ষা দিতে আদেশ করেন।
আত্মাভিমানে আঘাতের ফলে সীতার পাতাল প্রবেশ।
কালপুরুষের নিকট অঙ্গিকার বদ্ধ হওয়াতে
প্রানাধিক প্রিয় ভ্রাতা লক্ষনকেও বর্জণ করেন।
এবার রামের জীবনে নিজের জন্য
সিদ্ধান্ত নেওয়ার সময় যখন এল
জীবনে এই প্রথম বার নিজের জন্য সিদ্ধান্ত নিলেন
লব কুশের হাতে রাজত্ব দিয়ে
সরজুরজলে আত্মবিসর্জন।

Thursday, November 28, 2019
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success