ঝরাপাতার দিনে Poem by Madhabi Banerjee

ঝরাপাতার দিনে

ঝরাপাতার দিনে
মাধবী বন্দ্যোপাধ্যায়


হলুদ হয়ে যাওয়া পাতাটার
গাছ থেকে ঝরে যাওয়ার সময় হয়েছে
কচিপাতাকে বলছে ‘খুব ভাল থাকিস
সবুজ থাকবি, ফুলে ফলে ভরে রাখিস গাছকে'।
কচি পাতার মন খারাপ
বলছে ‘আমাকে ছেড়ে চলে যেও না তুমি'
‘কিন্তু আমি না ঝরলে মাটিতে না মিশলে
তোর পোষন হবে কি ভাবে? '
সহসা হাওয়ার ঝাপটায় হলুদ হয়ে পাতাটা ঝরে গেল
কচি পাতাটার গাল বেয়ে দু'ফোটা জল ঝরল
তারপর শুকিয়ে গেল।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success