এক পুলিশ ও মাতাল
মাঝ রাতেকর্তব্যরত এক পুলিশ এক মাতালকে দেখল
আর তার কলার চেপে ধরল।
মাতাল লোকটি বলল- ও বন্ধু এটা জামার কলারগলার রজ্জু নয়।
পুলিশ- তুমি মদ্যপ তাই তুমি টলছ।
মাতাল- এটা আমার দোষ নয়, রাস্তাটা সমান নয়
পুলিশ- তোমাকে আমি জজ সাহেবের বাড়ি নিয়ে যাব
মাতাল- সকাল হতে দাও। বিচারক এই মধ্যরাতে জেগে বসে নেই।
পুলিশ- প্রহরীর কাছে নিয়ে যাব চল।
মাতাল- আপনি কি করে জানলেন যে প্রহরী মদ ছোঁয় না
পুলিশ- মসজিতে ঘুমোবে চল
মাতাল -আমার মত পাপী লোক মসজিতে প্রবেশ করে না
পুলিশ- বেশ তা হ'লে আমাকে কিছু পয়সা দাও তোমাকে ছেড়ে দিচ্ছি
মাতাল- ধার্মিক বিচারে ঘুষ নেওয়া চলে না।
পুলিশ- তোমার পোষাক নিয়ে নেব
মাতাল- এই পোষাকটি ছাড়া আমার আর কোনো পোষাক নেই
পুলিশ- তোমার পাগড়ী পড়ে গেছে তোমার খেয়াল নেই
মাতাল- মাথার সতর্ক হওয়া উচিত ছিল আমার নয়
পুলিশ- তুমি প্রচুর মদ পান করেছ তাই আবোল তাবোল বকছো
মাতাল- তোমার কথা যুক্তিপূর্ণ নয়
পুলিশ- একজন ভাল লোককে দিয়ে তোমাকে চাবুক পেটা করাবো
মাতাল- সেই ভাল নিয়ে আসুন একজন ভাললোক। এখানে কোনো ভাল লোক নেই।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem