আমার সেই ঘর Poem by Madhabi Banerjee

আমার সেই ঘর

জীবনের চিড়বিড়ে রোদে
যখন জ্বলে পুড়ে খাক হই
নিজের আর অন্যের মিথ্যেয়
যখন ক্লান্ত হই
নিজের সঙ্গে আর অন্যের লড়াই করে
যখনহেরে যাই
তখন আমি আমার ঘরে ঢুকে পড়ি
ঘরটা আমার জন্যই বরাদ্দ
ঘরটা যেন আমার ঠাকুমা
যেন তার কোমল আঁচল বিছিয়ে ডেকে নেয়
‘আয় আমার কোলে আয়, শান্ত হ' একটু।
মনে পড়ে সেই ঘরটাকে
সেই ঘরের দরজা খুব শক্ত
খুলতে গেলে কড়কড় আওয়াজ হতো
যেন আমার রাশভারি জাঁদরেল বাপ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success