কায়া Poem by Asadullah Hassan

কায়া

এক.
চেয়ে থাকি যারে মনে প্রাণে,
পাই নাতো তারে আমি কোন খানে।
যতবারই যাই করিতে আপন,
ততবারই সে দেয় যে শুধুই যাতন!
বুঝিতে পারি না আমি
তাহার সে হৃদয়।

হে খোদা-
থাকো যে তুমি কোথায়!
নিত্য আমি খুঁজে ফিরি তোমায়
তুমি যেন দেখাটি দেও আমায়
আমারই হিয়ার আয়নায়!

দুই.
তাহাকে ছাড়া বুঝি না আমিতো কিছু,
তুমিই আমায় করেছো তাহার পিছু।
তাহারই পটে দেখি আমি
তোমারি যে ছায়া,
মনে হয় যেন তোমারি নিজ কায়া!

ওগো প্রিয়,
তোমাকে ভাবি আমি সারাক্ষণ,
আমায় দিয়ে দাও
তোমার সেই মহৎ মন।
হে খোদা-
দিবে কি আমায় শক্তি?
করতে তোমার নিজ চরণের ভক্তি!

তিন.
হে খোদা-
কি করে তোমায় যে বলি,
তাহার সব কিছুই যেন মেনে চলি।
আমার সমস্ত প্রাণ
গিয়ে থাকে তারই মাঝে,
তারই প্রাণে যে তোমারি সুর বাজে!

তাকে যদি আমি না পাই ধরায়,
আমার সবি যাবে তবে বৃথায়।
তবে কিভাবে তোমায় পাই বল,
আমায় তোমার কাছেই নিয়ে চল।

কায়া
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success