হে দেবী, তুমি কি জান?
আমি শুধু ভাবি আর গেয়ে যাই
তোমারি নামে ছড়া-গান।
খুঁজেছি তোমায় তপ্ত রোদে, শ্রমিকের ঘামে
আর শীতল হাওয়ায়,
দিনের গগনে অশান্ত ঢেউ খেলে
রুদ্রময়ী পবন হারিকেন জ্বেলে-
দিগন্ত পেরি ছুটে চলিছে এ ধরায়।
হঠাৎ চারিদিক শোঁ-শোঁ, শম-শম
আর মানুষের আর্তচিৎকার,
হারিকেনের থাবায় তছনছ করে
সব নিয়ে গেল ভাসি!
চোখ মেলে দেখি চারিদিক ফাঁকা
জল আর জল আমায় ঘিরে-
পবন দেবী ফেলিছে আমায়
কোন এক অজানা দ্বীপ তীরে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
আমরা মনে করি এবং গাত্তয়া আমরা গরম সূর্য দেখতে চলমান দিগন্ত বিস্ময়কর। জল পৃথিবীতে আমাদের চারপাশে তুমি বায়ু দেবী আপনি ধার্মিকতা আছে আপনার জন্য কোন অজানা দ্বীপ তীরে নেই। আপনি সবসময় আমাদের চারপাশে। এই কবিতা খুব সুন্দর এবং চমৎকার। We think and sing. We watch warm sun. The running horizon is wonderful. Water surrounds us in Earth. You are air goddess. You have goodness. There is no unknown island shore for you. You always surround us. This poem is very nice and excellent...10
আমি অনুপ্রাণিত আপনার মূল্যবান মন্তব্যে। Thank u very much and be happy with joy to live by the grace of Almighty............