মাছ Poem by Madhabi Banerjee

মাছ

Rating: 5.0

মাছ
মাধবী বন্দ্যোপাধ্যায়

মাছ সমুদ্রেজলাশয়ে বিচরণ করে
মাছ কি আর চায় জালে ধরা দিতে?
মাছ তো সমুদ্রে সুখী জলাশয়ে সুখী
সমুদ্র তো দিয়ে রেখেছে অবাধ স্বাধীনতা
সমুদ্রে তো মাছের কোনো অসুবিধা নেই
মহাপ্রলয়ে মাছই তো বাঁচিয়েছে
আমাদের পূর্বপুরুষকে।
মাছের অদৃষ্টের জন্যই
মানুষ জাল ফেলল
আর মাছ ডেকের ওপর
ছটফট করছে একটু অক্সিজেনের জন্য।

সীতা যতদিন জনক রাজার কাছে ছিল
ভাল ছিল সুখে ছিল
উচ্ছল মেয়েটির ছিল অবাধ স্বাধীনতা
সীতার কোনো অসুবিধা ছিল না জনক রাজপ্রাসাদে
অদৃষ্টের ফেরে রামের ঘরনী হ'ল
সেই দিন থেকে সীতার পায়ে পড়ল বেড়ী
ঘাটতি হল অক্সিজেনের
রাজার দুলালী সীতার স্থান হ'ল জাহাজের ডেকে
এক ডেক থেকে আর এক ডেকে
সারাটা জীবন সীতাকে একটু অক্সিজেনের জন্য
ছটফট করতে হয়েছ।
সীতা যে এ সমাজেরই মেয়ে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success