আমি আর আমার দাদা Poem by Madhabi Banerjee

আমি আর আমার দাদা

Rating: 5.0

আমি আর আমার দাদা
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমার পাতে মাছের ছোট টুকরো আর দুধ
দাদার পাতে মাছের বড় টুকরো আর দুধের সর
পুজোর সময় আমার জন্য সুতীর পোষাক
আর দাদার জন্য কর্ড ভেলভেটের পোষাক
এতে দাদার বিশেষ অধিকার ছিল
ও না কি মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখবে
ও তো উত্তরসুরী
আমি তো বিয়ের পর অন্যের ঘরে চলে যাব
নম্বর আমার সব সময় ভালই হতো
কিন্তু প্রশংসা দাদার ভাগ্যে জুটত
দাদার নাকি মেধা ভালই একটু ফাঁকি দেয় তাই
এতে ওর বিশেষ অধিকার ছিল
দোলের দিনে পথচারীকে রং লাগানোর জন্য
তাড়া খেয়ে দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে পড়তো
মোকাবিলা করার জন্য আমাকেই যেতে হতো
কারণ দোলের দিন রাস্তায় বেরলে রং লাগাতেই পারে' আমার যুক্তি
পরিবারের সকলে বলল‘দেখ কি দস্যি মেয়েরে বাবা? '
দাদার খেলার জন্য ক্যারাম বোর্ড
মেয়েদের জন্য মাটির পুতুলই যথেষ্ট।
এতদসত্ত্বেও দাদা পি.ইউ
আর আমি বি.এ
দাদার চাকরি কাকার তদারকিতে
আমার চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে।
জীবনের সব কিছুতে দাদা পিছিয়ে
সমাজে কবি হিসাবে একটু নামডাক হয়েছে আমর
দাদা সাদামাটাই রয়ে গেল
তবুও দাদা জিতে গেছে
বাবা তার সমস্ত সম্পত্তি দাদাকেই দিয়ে গেছে।
এতে যে ওর বিশেষ অধিকার আছে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success