... নিশিডাক Poem by Krishnendu Adhikary

... নিশিডাক

অকাল বৃষ্টি আবার ঝরছে ঝমঝম
বুড়ো অর্থ বুঝতে আমি অক্ষম
নির্ঘুম মুহুর্তে নিশিডাক পাড়ে বিহঙ্গ
নিশ্চল কোকিল স্বস্তির পালক বিছানো প্রত্যঙ্গ
দিনের শেষে ক্লান্তির রেষ, রাত পোহায়
ভোররাতে ঈশ্বর নেমে এসে
মিসড্ কল দিয়ে ঘুম ভাঙায়..
আর তক্ষুণি, দেবদূত দস্তানা হাতে লাশ কাটে আত্মারা রেহাই, পরিবর্তিত দস্যু রত্নাকরের ধ্যানস্ত মগজে হুল ফোটায়! অলীক সুখের খোঁজে স্বপ্নচারী বেরিয়ে পড়ে রাস্তায়
টেঁরা-বেঁকা, একা একা..

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success