...ছুতে চাই Poem by Krishnendu Adhikary

...ছুতে চাই

অকারন ভালোলাগা, নিছক
খাম-খেয়ালির ভিড়ে
জানালার ফাঁকে তাকানো চোখ অপেক্ষাই কিছু ভালবাসার;
দুচোখ ভরা তোমার হাসিমুখ্টা
হারানো তবু মনের গহিনে
সামনে দেখা অথবা ছবিতে দেখা টাও
হারিয়ে যাই কল্পনার গভীরে;
আব্ছা থেকে স্পস্টতার গোচরে,
আকাশগঙ্গা নেমে এসেছিল অভিসারে
সেদিন সমুদ্রের ধারে
লুকিয়ে শুধু তোমাই দেখেছিলাম
তাই মনে মেশানো আদুরে রোদ্দুরে
নোনা নোনা আরও নোনতা হাতে
বালির গর্তে চাপা দিয়েছি সব স্পর্শ;
সন্ধ্যেতারার মিস্টি ছাদের আলো
বড় ছোঁয়াচে
রাত্তের ওই নেশার চাদরের
আনাচে কানাচে
দক্ষিণের খোলা জানালাতে
শোঁ শোঁ বাতাস বিমর্ষ,
ফসফরাসের মতো ঝিকমিকে জোনাকি
ফুসফুসে ফ্রিক্সন, নিকোটিন
শৌখিন খোরাকি,
ধোঁয়ার মলাটে রাত ফুরাতে না ফুরাই
আজও এক জটিল অনুপস্থিতি টের পাই
আজও তোমার দুহাত ছুতে চাই।

...ছুতে চাই
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success