সমস্যা
মাধবী বন্দ্যোপাধ্যায়
চাকুরিক্ষেত্রে আমার কিছু সমস্যা হচ্ছে
কিছু প্রভাবশালী কর্মচারী ফলস্ ভাউচার পাশ করার জন্য হুমকি দিচ্ছে
কিছু কর্মচারী সময়মত অফিসে ঢুকছে না
ষ্টোরের জিনিসপত্র তছনছ করছে
সর্বপরি মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা উচিত।
আমি সমিতি নেতার কাছে গেলাম।
নেতা আমাকে ব্যাখ্যা দিল ‘শুনব নিশ্চয় আপনার কথা শুনব
আপনার সমস্যার কথা শুনব। আপনার মতো সৎ কর্মচারী
আমাদের গর্ব।আরে আপনার কথা শোনাই তো আমাদের কাজ
আপনার সমস্যার অবশ্যই সমাধান হবে।
কিন্তু তার আগে শুনতে হবে আপনাকে
আমেরিকার আগ্রাসী কান্ড
সমস্ত বিশ্বকে জ্বালিয়ে দিচ্ছে
আজ সিরিয়ায় কি হচ্ছে?
জানেন শারুখ খানকে ঢুকতে দেয়নি
রাশিয়ায় পার ক্যাপিটা কমিয়ে দিয়েছে
সারাবিশ্বে সমস্যা জর্জরিত।
সর্বপরি পরিবেশ দূশন এক বার্নিং কোশ্চেন।
আমাদের পদযাত্রা আছে
চল্লিশ কি.মি হাটতে হবে
আপনি আসুন আমাদের সাথে
আরে আপনারাই তো আমাদের জোর।
আমি ফিরে এলাম
কে কার সমস্যার সমাধান করবে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem