মা ও ছেলে Poem by Madhabi Banerjee

মা ও ছেলে

মা ও ছেলে
মাধবী বন্দ্যোপাধ্যায়


আমার সোনামনিটা বলে মা কোলে তুলে নেয়
কারোর নজর না লাগে তাই কাজলের টিপ পরিয়ে দেয় কপালে।
কোন অশুভ আত্মারকুনজর না লাগে
তাই কোমরে তাবিজ নজর কাটি বেৎধে দেয়।
সোনামনি বড় হচ্ছে স্কুলে যায়
মা তাড়াতাড়ি উঠে ছেলের জন্য
খাবার তৈরী করে চৌকা টিফিন কৌটায় ভরে দেয়
খিদেতে কষ্ট না পায় সোনামনি।
পাড়ার ছেলেদের সাথে মারামারি করে
ঘরে এসে মায়ের আঁচলে মুখ লুকায়।
আর কেউ কিচ্ছুটি করতে পারবে না

সোনামনি এখন বড় হয়েছে
মা ছেলের উন্নতির জন্য কত না দেবদেবীর কাছে মানত করে।
ছেলের উন্নতির জন্য সব কিছু মেনে নেয়।
আজ ছেলে দুরে যাবে চাকরি করতে।
এরপর একদিন সানাই বাজল
মা হরষ বিষাদে ছোটাছুটি করছে
ছেলে র বিয়ে বলে কথা কত কাজ
এখন সময় এসেছে দায়িত্ব দেওয়ার
বৌমার হাতটা ধরে মাবলে-আজ থেকে তোমার দায়িত্ব যত্ন কোরো
বড় আদরে যত্নে পালিত হয়েছে
একফোঁটা উষ্ণ জল বৌমার হাতের তালুতে পড়ল।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success